শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
একটি ভাইরাল ভিডিও, এক আলেম এবং অজানা কিছু প্রশ্ন ‘উচ্চাভিলাষী বাজেট অর্থনীতিকে আরও চাপে ফেলবে: শায়খে চরমোনাই কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

ভারতের হরিদ্বারে উ'গ্র'বাবদী হিন্দুদের হামলার শিকার মুসলিম যুবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইনজামামুল হক 

ভারতের হরিদ্বারের গুরুকুল কঙ্গরী বিশ্ববিদ্যালয়ের নিকট ২৬ জুন, বৃহস্পতিবার মুঈব নামে ২২ বছর বয়সী এক মুসলিম যুবক একদল উ'গ্র'বা'দী হিন্দুদের দ্বারা নির্মমভাবে হামলার শিকার হন।

প্রত্যক্ষদর্শীদের মতে, মুঈবকে তার ধর্মীয় পরিচয়ের কারণে হামলার শিকার হতে হয়েছে। তাকে লাঠি দিয়ে নির্মমভাবে প্রহার করে রাস্তায় ফেলে রাখা হয়। পরে পথচারীরা একটি সরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় পরিবার তাকে অন্য এক বেসরকারি হাসপাতালে ভর্তি করে। কিন্তু চিকিৎসার খরচ বহন করতে না পারায় মুঈবকে বাড়ি নিয়ে আসা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় কর্মীদের সহায়তায় পরিবার কাঁখাল থানায় একটি এফআইআর দায়ের করে, এর পর অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু হয়। পবন নামে একজনকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

স্থানীয় কর্মীরা এই হামলার নিন্দা জানিয়েছেন এবং বলেছেন, কর্তৃপক্ষ উগ্রবাদী হিন্দুদের হামলার শিকার ব্যক্তিদের ন্যায়বিচার দিতে ব্যর্থ হচ্ছে। পরিবারের সদস্য ও স্থানীয় মুসলিম নেতারা অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ দাবি করেছেন।

সূত্র: মুসলিম মিরর

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ