শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের

ইসরায়েলি হামলায় ১১০ ফিলিস্তিনি নিহত, থমকে গেছে যুদ্ধবিরতির আলোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজা উপত্যকায় শনিবার দিনভর ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ১১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্রে জানা গেছে। নিহতদের মধ্যে অন্তত ৩৪ জন ছিলেন দক্ষিণ রাফাহর ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)’ এর সামনে খাদ্য সহায়তার জন্য অপেক্ষমাণ অবস্থায়।

আল-জাজিরা জানায়, এ হামলার পর কাতারে চলমান যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি থমকে যায়। একইসঙ্গে গাজার জনসংখ্যাকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনাও বেড়ে যায়।

রাফাহর আল-শাকুশ এলাকায় ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি সেনারা জিএইচএফের সামনে অপেক্ষমাণ সাধারণ মানুষের ওপর সরাসরি গুলি চালায়।

বেঁচে যাওয়া সামির শাআত বলেন, “সেই জায়গাটি রক্তের সাগরে পরিণত হয়েছিল। যারা খাদ্যের ব্যাগ নিতে এসেছিল, সেই ব্যাগই তাদের জন্য কাফনের কাপড় হয়ে গেছে। আল্লাহর কসম করে বলছি, এটি ছিল শুধু একটি মৃত্যুকূপ।”

তিনি আরও বলেন, “আমি আমার এক শহীদ বন্ধুকে কাঁধে করে নিয়ে হাঁটছিলাম। চারপাশে শুধু লাশ আর লাশ।”

আরেক প্রত্যক্ষদর্শী মোহাম্মদ বারবাখ বলেন, “ইসরায়েলি স্নাইপাররা আমাদের হাঁস-মুরগির মতো গুলি করে হত্যা করেছে। এটা ছিল ঠাণ্ডা মাথায় গণহত্যা।”

এদিকে, জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন ইসরায়েলি হামলায় ব্যবহৃত স্থানগুলোকে ‘মানব হত্যাকেন্দ্র’ ও ‘মৃত্যুকূপ’ হিসেবে আখ্যায়িত করেছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ