মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া: স্বপ্ন নয়, ধ্বংসের ফাঁদ

ইসরাইলের ওপর ফের ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়েমেন থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী শুক্রবার (২৫ জুলাই) জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। 

এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলের বেশ কয়েকটি অঞ্চলে সাইরেন বাজার পর, ইসরাইলি বিমান বাহিনী ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

ইসরাইলি দৈনিক ইয়েদিয়োথ আহারোনোথ জানিয়েছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ফলে দক্ষিণ নেগেভ ও মৃত সাগর অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজে। এর মধ্যে আরাদ, কিরিয়াত আরবা ও আইন গেদিতে সাইরেন শোনা যায়।

হুথি গোষ্ঠী ইসরাইলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে, বিশেষ করে মার্চ মাসে গাজায় দুই মাসের টলমল যুদ্ধবিরতির পর ইসরাইল নতুন করে অভিযান শুরু করলে তারা আক্রমণের মাত্রা বাড়ায়।

২০২৩ সালের নভেম্বর থেকে হুথিরা লোহিত সাগর, অ্যাডেন উপসাগর ও আরব সাগরের বাণিজ্যিক জাহাজকেও টার্গেট করে আসছে। তারা বলছে, গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর ইসরাইলি নিপীড়নের প্রতিবাদে তারা এসব হামলা চালাচ্ছে।

জাতিসংঘ ও ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৫৯ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

হুথিদের হামলার জবাবে ইসরাইল ও যুক্তরাষ্ট্র একাধিকবার ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে, তবে হুথিদের আক্রমণ এখনো পুরোপুরি থামেনি।

সূত্র: আনাদোলু

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ