মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া: স্বপ্ন নয়, ধ্বংসের ফাঁদ

ইসরাইলি নাগরিকের কান ছিঁড়ে দিলেন এক সিরীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গ্রিসের একটি সৈকতে এক ইসরায়েলি পর্যটকের কান ছিঁড়ে দিয়েছেন এক সিরীয় নাগরিক। ইসরায়েলি পর্যটক স্টাভ বেন-সুসান নিজেই এ তথ্য জানিয়েছেন।

ঘটনাটি ঘটে অ্যাথেন্সের বলিভার বিচে। স্টাভ জানান, তিনি ও তার স্ত্রী সেখানে আরেক ইসরায়েলি দম্পতির সঙ্গে কথা বলছিলেন। এ সময় এক ব্যক্তি তাদের ভিডিও করতে শুরু করেন এবং স্লোগান দেন—“ফ্রি ফিলিস্তিন, ইসরায়েল নিপাত যাক, আমি হামাস”।

পরে ওই ব্যক্তি আক্রমণাত্মক আচরণ করে তার কানের একটি অংশ ছিঁড়ে ফেলেন বলে দাবি করেন স্টাভ।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানায়, ঘটনার পর উল্টো স্টাভকেই গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ, কারণ তিনি ওই সিরীয়কে নিয়ে বর্ণবাদমূলক মন্তব্য করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

বর্তমানে তিনি গ্রিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ