মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া: স্বপ্ন নয়, ধ্বংসের ফাঁদ

শহীদদের রক্ত বৃথা যাবে না: হুঁশিয়ারি আয়াতুল্লাহ খামেনির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের শাহাদাতকে “অপূরণীয় ক্ষতি” বলে আখ্যায়িত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তবে এই ক্ষতিকে তিনি দুর্বলতা নয়, বরং জাতীয় প্রতিরোধের শক্তিতে পরিণত করার ঘোষণা দেন।

আয়াতুল্লাহ খামেনি বলেন, শত্রুপক্ষের যেকোনো পদক্ষেপ তাদের বিপরীত প্রতিক্রিয়ার মুখে ফেলবে। তিনি জোর দিয়ে জানান, এই আঘাত ইরানের সামরিক ও বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।

এদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেচিসকিয়ানের ভাষ্য, তেহরান প্রতিবেশী রাষ্ট্র, রাশিয়া, চীন, BRICS এবং SCO-এর মতো কৌশলগত অংশীদারদের সঙ্গে সম্পর্ক গভীর করাকেই অগ্রাধিকার দেবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে তিনি বলেন, ১২ দিনব্যাপী ইসরায়েলি আগ্রাসনের মধ্যেও ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কার্যকর কূটনৈতিক বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, ইরানের সামরিক ও কূটনৈতিক অঙ্গন একযোগে কাজ করেছে। তিনি বলেন, “এই কূটনৈতিক প্রচেষ্টার ফলে ১২০টির বেশি দেশ ইরানের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দিয়েছে এবং তাদের সমর্থন জানিয়েছে।”

আরাকচি আরও জানান, যুদ্ধের সময় মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিরলসভাবে কাজ করেছেন, অনেকে দিনের পর দিন বাড়ি ফেরেননি বলেও উল্লেখ করেন তিনি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ