মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া: স্বপ্ন নয়, ধ্বংসের ফাঁদ

 সন্তান জন্ম দিলেই মিলবে ১ লাখ ৮৫ হাজার টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 সন্তান জন্ম দিলেই মিলবে ১ লাখ ৮৫ হাজার টাকা


চীনে জন্মহার হ্রাসের প্রবণতা ঠেকাতে তিন বছরের নিচে প্রতিটি শিশুর জন্য বার্ষিক নগদ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নতুন ঘোষণা অনুযায়ী, তিন বছরের মধ্যে প্রতি শিশুর পরিবার পাবে সর্বোচ্চ ১০ হাজার ৮০০ ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকা।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, ২০২৪ সালের জানুয়ারি থেকে কার্যকর এ নীতি অনুসারে যেসব শিশু ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে জন্ম নিয়েছে, তাদের পরিবারও আংশিক ভর্তুকির জন্য আবেদন করতে পারবে।

চীনের সরকারি হিসাব বলছে, এটি দেশটির প্রথম সার্বজনীন জন্মভিত্তিক ভর্তুকি কর্মসূচি, যা প্রায় দুই কোটি পরিবারকে আর্থিক সহায়তা দেবে। এই কর্মসূচির আওতায় প্রতিটি শিশু বছরে ৩ হাজার ৬০০ ইউয়ান (প্রায় ৬১ হাজার টাকা) করে পাবে, ফলে তিন বছরে পরিবারটি পাবে প্রায় দুই লাখ টাকা সমপরিমাণ অর্থ।

জন্মহার হ্রাস ঠেকাতে এরই মধ্যে চীনের বিভিন্ন প্রদেশ নিজস্ব অর্থনৈতিক প্রণোদনা চালু করেছে। হোহহট শহর তিন বা ততোধিক সন্তানের পরিবারকে প্রতি শিশুর জন্য এক লাখ ইউয়ান পর্যন্ত দিচ্ছে। অন্যদিকে, শেনইয়াং শহর তৃতীয় সন্তানের জন্য প্রতি মাসে ৫০০ ইউয়ান করে দিচ্ছে। কেন্দ্রীয় সরকারও স্থানীয় প্রশাসনকে বিনা মূল্যে প্রাক-প্রাথমিক শিক্ষা চালুর পরিকল্পনা করতে বলেছে।

চীনে শিশুপালনের ব্যয় অত্যন্ত বেশি। ইউওয়া পপুলেশন রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, দেশটিতে একজন শিশুকে ১৭ বছর পর্যন্ত বড় করতে গড়ে খরচ হয় ৭৫ হাজার ৭০০ ডলার। সরকারিভাবে জানা গেছে, ২০২৪ সালে দেশটিতে জন্মগ্রহণ করেছে ৯৫ লাখ ৪০ হাজার শিশু, যা আগের বছরের তুলনায় কিছুটা বেশি হলেও, সামগ্রিক জনসংখ্যা হ্রাসের ধারা অব্যাহত রয়েছে।

বর্তমানে চীনের মোট জনসংখ্যা প্রায় ১৪০ কোটি, যার বড় একটি অংশ এখন প্রবীণ। বিষয়টি দেশটির ভবিষ্যৎ অর্থনৈতিক কাঠামোর জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: সিসিটিভি, চায়না ডেইলি

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ