মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
টুথপেস্টে বিষ, ফিরুন সুন্নতি মিসওয়াকে! শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গাজায় নিহত ১৮ হাজার শিশুর নাম প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০২৩ সালের অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার যুদ্ধে প্রায় ১৯ হাজার শিশু নিহত হয়েছে। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম এসব শিশুর তালিকা করে তাদের নাম প্রকাশ করেছে।

পত্রিকাটি জানিয়েছে, এখন পর্যন্ত ১৮ হাজার ৫৯২ জন শিশু নিহতের তথ্য তারা পেয়েছে। এদের মধ্যে অন্তত ৯৫৩ জন ছিল এক বছরের কম বয়সী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুসারে, ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা ৬০ হাজার ৩৪ জনে পৌঁছেছে। আরও অন্তত ১ লাখ ৪৫ হাজার ৮৭০ জন আহত হয়েছে। সেই সঙ্গে অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে মনে করা হচ্ছে।

যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েল ২০২৩ সাল থেকে গাজায় নৃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে। অবিরাম বোমাবর্ষণে অঞ্চলটি ধ্বংস হয়ে গেছে এবং খাদ্য সংকটে দুর্ভিক্ষ দেখা দিয়েছে।

গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকাজুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ