শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

গাজায় অভিযান বাড়লে পরিণতি হবে ‘বিপর্যয়কর’ : জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজায় ইসরায়েলের সামরিক অভিযান সম্প্রসারিত হলে ‘বিপর্যয়কর পরিণতির’ বিষয়ে সতর্ক করেছেন জাতিসংঘের একজন শীর্ষ কর্মকর্তা।

জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল মিরস্লাভ জেনকা বুধবার নিরাপত্তা পরিষদের সভায় বলেছেন, আন্তর্জাতিক আইনের আওতায় গাজা ‘ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ ও তা হয়েই থাকবে’।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকার পুরোটাই দখল করতে চাইছেন বলে ইসরায়েলি সংবাদমাধ্যমে খবর আসার পর এমন সতর্কতা দেওয়া হয়। ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা বৃহস্পতিবার বৈঠকে বসবে।

এ ধরনের কার্যক্রমের জন্য এ মন্ত্রিসভার অনুমোদনের প্রয়োজন হবে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করবে।

এর আগে আইডিএফ প্রধান ইয়াল জামির গাজার পূর্ণাঙ্গ দখলের পরিকল্পনার বিরোধিতা করছেন বলে দেশটির সংবাদ মাধ্যমে খবর এসেছে। 

প্রতিরক্ষামন্ত্রী বলছেন, ইসরায়েলের রাজনীতিকরা সিদ্ধান্ত নেয় ও আইডিএফ পেশাদারির সঙ্গে তা বাস্তবায়ন করে।

এদিকে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে ১৯৩-এ দাঁড়িয়েছে।

সূত্র : বিবিসি

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ