শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রায়বেন্ডের ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে, আখেরি মোনাজাত রোববার ঈমানের প্রতিফলন থাকতে হবে জীবনের প্রতিটি কাজে: মসজিদুল হারামের ইমাম ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট

গাজা পুরোপুরি দখলের পরিকল্পনায় ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

এবার গাজা উপত্যকা পুরোপুরি দখলের জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা।

শুক্রবার (৮ আগস্ট) ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা মন্ত্রিসভা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর গাজা দখল পরিকল্পনা অনুমোদন করেছে।সেই সঙ্গে যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা বেসামরিক জনগণকে মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, হামাসের সঙ্গে যুদ্ধবিরতির বিনিময়ে ইসরায়েল যে পাঁচটি শর্ত দেবে, তার একটি তালিকা মন্ত্রিসভার অধিকাংশ সদস্য সমর্থন করেছেন। শর্তগুলোতে বলা হয়েছে—

  • হামাসকে নিরস্ত্রীকরণ
  • হামাসের হাতে থাকা ৫০ জন জিম্মিকে ফেরত আনা (যাদের মধ্যে ২০ জন জীবিত বলে ধারণা)
  • গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ
  • গাজায় ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ
  • হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ নয়, বরং বিকল্প কোনো বেসামরিক সরকারের হাতে গাজার শাসন হস্তান্তর

এর আগে বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাতকারে নেতানিয়াহু বলেন, সন্ত্রাসবিরোধী অভিযান শেষ হলে গাজার শাসন এমন একটি বেসামরিক প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে, যারা ইসরায়েল ধ্বংসে উৎসাহী নয়। তবে এই প্রশাসন কারা, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা জানাননি তিনি।

নেতানিয়াহু আরও জানান, আমরা হামাসকে উৎখাত করতে চাই, কিন্তু গাজা নিজেদের কাছে রাখতে চাই না। আমরা একটি নিরাপত্তা বেষ্টনী চাই, তবে শাসন নয়। এমন আরব শক্তির হাতে গাজা দিতে চাই, যারা সঠিকভাবে শাসন করতে পারবে এবং আমাদের জন্য হুমকি হবে না।

এদিকে, বিরোধীদলীয় নেতা ইয়ায়ার লাপিদ এই পরিকল্পনার তীব্র সমালোচনা করে বলেন, এটি মানে আরও যুদ্ধ, আরও জিম্মির মৃত্যু এবং বিপুল অর্থের অপচয় হওয়া।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ