শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রায়বেন্ডের ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে, আখেরি মোনাজাত রোববার ঈমানের প্রতিফলন থাকতে হবে জীবনের প্রতিটি কাজে: মসজিদুল হারামের ইমাম ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করল কম্বোডিয়া


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়া। সম্প্রতি থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত সংঘর্ষ বন্ধে মধ্যস্থতা ও শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে দেশটি এই মনোনয়ন পাঠিয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানা যায়, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত নরওয়ের নোবেল কমিটিতে ৭ আগস্ট নম পেন থেকে মনোনয়নপত্র পাঠান।

কম্বোডিয়ার তথ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে হুন মানেত বলেন, 'এটি শুধু আমার কৃতজ্ঞতা নয়, বরং কম্বোডিয়ার জনগণের আন্তরিক কৃতজ্ঞতার প্রতিফলন।' তিনি ট্রাম্পের 'অসাধারণ রাষ্ট্রীয় নেতৃত্ব' ও সংঘাত নিরসনে অবদানের প্রশংসা করে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিশ্বের বিভিন্ন উত্তেজনাপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

গত জুলাইয়ের শেষ দিকে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে পাঁচ দিন ধরে সীমান্তে বিমান হামলা ও রকেট হামলায় বহু হতাহত হন। এই উত্তেজনা ২৮ জুলাই একটি যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়। এর আগে ট্রাম্প দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে যুদ্ধ বন্ধের আহ্বান জানান এবং সতর্ক করে বলেন, সংঘাত অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বাণিজ্য চুক্তি হুমকির মুখে পড়বে। এবং যুদ্ধবিরতির পর তিনি উভয় নেতাকে অভিনন্দন জানান।

এ নিয়ে নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনয়ন দেওয়া তৃতীয় দেশ হলো কম্বোডিয়া।

এর আগে গত জুনে পাকিস্তান, ভারতের প্রাণঘাতী সীমান্ত সংঘাতের পর যুদ্ধবিরতিতে পৌঁছানোর মধ্যস্থতার স্বীকৃতি হিসেবে তাকে মনোনয়ন দেওয়া হয়। জুলাইয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও ট্রাম্পকে একই পুরস্কারের জন্য মনোনীত করার ঘোষণা দেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ