শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

গাজায় একদিনে নিহত ৭২ ফিলিস্তিনি, আহত আরও ৩১৪


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসরাইলি বিমান হামলায় গত একদিনে গাজায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৩১৪ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের শুক্রবার (৮ আগস্ট) দেওয়া তথ্য মতে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৩৩০ জনে।

মন্ত্রণালয় জানায়, হাসপাতালে আনা সম্ভব হওয়া নিহত ও আহতদের হিসেব এই সংখ্যায় ধরা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এবং সড়কে আরও অনেক মৃতদেহ রয়েছে, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি। প্রয়োজনীয় সরঞ্জাম ও ইসরাইলি বোমাবর্ষণের কারণে উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে। তাই বাস্তব নিহত ও আহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

ইসরাইলের সামরিক অভিযানের পাশাপাশি গাজায় খাদ্য ও ত্রাণ সরবরাহেও কঠোর বাধা দিয়েছে, যার ফলে সেখানে দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অভিযান শুরু থেকে অপুষ্টি ও খাদ্যের অভাবে ২০১ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৯৮ জন শিশু।

ত্রাণ নিতে গাজায় আসা ফিলিস্তিনিদের ওপরও ইসরাইলি সেনারা গুলিবর্ষণ করছে। এখন পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে মোট ১ হাজার ৭৭২ জন নিহত হয়েছেন, যার মধ্যে শুক্রবার ১৬ জন নিহত হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাসের হামলার পর থেকে ইসরাইলি বাহিনী গাজায় দীর্ঘমেয়াদি অভিযান চালিয়ে আসছে। ১৫ মাসের যুদ্ধের পরে ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হলেও, ১৮ মার্চ থেকে আবারো অভিযান শুরু হয়।

এদিকে, গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এছাড়া গাজায় গণহত্যার মামলায় ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার কার্যক্রম চলছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ