শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

যুক্তরাষ্ট্রে পারমাণবিক যুদ্ধের হুমকি পাকিস্তানি সেনাপ্রধানের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক অনুষ্ঠানে প্রকাশ্যে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

শনিবার (৯ আগস্ট) টাম্পায় আয়োজিত এক ডিনারে তিনি বলেন, “আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি মনে করি আমরা শেষ হয়ে যাচ্ছি, তাহলে অর্ধেক দুনিয়াকে সঙ্গে নিয়ে যাব।” খবর এনডিটিভির।

মুনির আরও সতর্ক করে বলেন, ভারতের তৈরি কোনো অবকাঠামো যদি সিন্ধু নদীর পানিপ্রবাহে বাধা দেয়, তা ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা হবে। তার দাবি, পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি থেকে সরে গিয়ে পাকিস্তানের ২৫ কোটি মানুষকে অনাহারের ঝুঁকিতে ফেলেছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভারত বাঁধ তৈরি করলে সেখানে ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। সিন্ধু নদী ভারতের ব্যক্তিগত সম্পত্তি নয়।”

টাম্পার ওই অনুষ্ঠানে প্রায় ১২০ জন পাকিস্তানি বংশোদ্ভূত অংশ নেন। সেখানে মোবাইল ফোন বা কোনো ডিজিটাল ডিভাইস নেওয়া নিষিদ্ধ ছিল। একাধিক প্রতিবেদনে জানা যায়, অনুষ্ঠানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

ভারত-পাকিস্তানের সাম্প্রতিক চার দিনের সংঘর্ষ প্রসঙ্গে মুনির অভিযোগ করেন, ভারত ক্ষয়ক্ষতির বিস্তারিত গোপন করছে। তিনি বলেন, ভবিষ্যতে ভারত আক্রমণ চালালে পাকিস্তান আরও কঠোর জবাব দেবে—“আমরা ভারতের পূর্বাঞ্চল থেকে শুরু করবো, এরপর পশ্চিমে অগ্রসর হবো।”

গত মে মাসে ভারতের সঙ্গে সংঘর্ষের পর মুনির ফিল্ড মার্শাল খেতাব পান। রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, তিনি আগামী দিনে পাকিস্তানের প্রেসিডেন্ট পদে আসীন হতে পারেন। রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকার পক্ষে সওয়াল করে মুনির বলেন, “যুদ্ধ যেমন শুধু জেনারেলদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়, তেমনি রাজনীতিও কেবল রাজনীতিকদের হাতে ছাড়া ঠিক নয়।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ