বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

ইসরাইলের হয়ে গুপ্তচরগিরির দায়ে জাতিসংঘের সাত কর্মীকে বন্দি হুথির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মার্কিন ভৃত্য অ্যান্তোনিও গুতেরেসের আমলে তলানিতে গিয়ে ঠেকেছে জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের হাতের পুতুলে পরিণত হয়েছে আন্তর্জাতিক সংস্থাটি। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র আর তার দোসরদের হয়ে গুপ্তচরগিরি করার অভিযোগও উঠেছে সংস্থাটি নামে।

এবার ইসরাইলের হয়ে গুপ্তচরগিরি করায় ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘের সাত কর্মীকে আটক করেছে হুথি বিদ্রোহীরা। চলতি সপ্তাহেই ১৫ জন বিদেশি সহ জাতিসংঘের ২০ জন কর্মীকে আটক করা হয়েছিল। পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়।

ইসরাইল-হামাস লড়াইয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে হুথিরা। শুধু তাই নয়, গত দু’বছরে হামাস-ইসরাইল সঙ্ঘাতের সময়ে একাধিকবার লোহিত সাগরে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার দোসরদের জাহাজে হামলা চালানোর পাশাপাশি ইসরাইলের মাটিতেও আক্রমণ চালিয়েছে। সেই হামলার বদলা নিতে ইয়েমেনে হুথিদের ঘাঁটি লক্ষ্য করে পাল্টা বিমান হামলা চালিয়েছিল ইসরাইলি সেনা। গত অগস্টে ইসরাইলি হামলায় হুথিদের প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার প্রায় অর্ধেক সদস্য নিহত হন।

দীর্ঘদিন ধরেই হুথি বিদ্রোহীরা আভিযোগ জানাচ্ছিল, বিভিন্ন কার্যক্রমের আড়ালে আসলে ইয়েমেনে ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তি করছেন জাতিসংঘের কর্মকর্তারা। গোপনে তথ্য সংগ্রহ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হাতে তুলে দিচ্ছেন। আর সেই তথ্যের ভিত্তিতেই ইয়েমেনে হামলা চালিয়ে চলেছে ইসরাইলি সেনা।

শুক্রবার (২৪ অক্টোবর) হুথি বিদ্রোহীদের এক মুখপাত্র জানিয়েছেন, ‘ইসরাইলের হয়ে গুপ্তচরগিরির দায়ে জাতিসংঘের বেশ কয়েকজন কর্মীকে গ্রেফতার করা হয়েছে।’ যদিও সেই সংখ্যা কত তা তিনি জানাতে রাজি হননি। জাতিসংঘের কর্মীদের আটকের নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও সউদী আরব।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ