শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও অনেক, কি বললেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরাইলের প্রতিশোধ নেয়ার অধিকার রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গাজা উপত্যকায় চালানো ইসরাইলি হামলার পর এমন মন্তব্য করেন তিনি।

আল জাজিরার এক খবরে বলা হয়েছে,  ট্রাম্প এখন জাপান সফরে আছে। সেখান থেকে তিনি এশিয়া প্যাসিফিকের নেতাদের এক সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। বিমানে উঠার আগে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ইসরাইল গাজায় যে হামলা করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে এই হামলা কোনো প্রভাব ফেলবে না। যদিও এতে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট হামাসকে হুমকি দিয়ে বলেন, তারা যদি যুদ্ধবিরতি চুক্তি যথাযথভাবে মান্য না করে, তাহলে তাদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এই কথা বলে তিনি ইসরাইলি সেনাদের উপর কথিত ফিলিস্তিনি হামলার দিকে ইঙ্গিত করেছেন। তবে হামাস ইসরাইলের এই অভিযোগ প্রত্যাখ্যান করেন। প্রতিরোধ আন্দোলনটি আরো জানিয়েছে যে ইসরাইল বরাবরই মিথ্যাচার করে যাচ্ছে। এ সময় তারা মধ্যস্থতাকারীদের তাদের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেন।

ট্রাম্প সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, হামাস যোদ্ধারা এক ইসরাইলি সেনাকে হত্যা করেছে। সেজন্য ইসরাইলিরা পাল্টা হামলা চালিয়েছে। এটা উচিৎও ছিল।

তিনি আরো বলেন, আমরা যদি শেষমেষ বাধ্য হই, তাহলে হামাসের উপর চূড়ান্ত আঘাতটাই হানবো। তবে আমরা এমনটি চাচ্ছি না।

এ সময় তিনি হামাসকে যুদ্ধবিরতি চুক্তি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান।

সূত্র : আল জাজিরা

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ