বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

সুদানে ৩ দিনে দেড় হাজার মানুষকে হত্যা করেছে আরএসএফ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুদানের রাজধানী দারফুরের পশ্চিমাঞ্চলের এল-ফাশার শহরে ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে দেশটির আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)। শহরটি দখল করতে গিয়ে মাত্র ৩ দিনে অন্তত দেড় হাজার মানুষকে হত্যা করেছে বাহিনীটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। 

জানা গেছে, আরএসএফের সেনারা সম্প্রতি এল-ফাশার শহরটি সেনাবাহিনীর কাছ থেকে দখল করে।

সুদান ডক্টর নেটওয়ার্ক বুধবার (২৯ অক্টোবর) জানিয়েছে, আরএসএফ এল-ফাশার দখলের পর সেখানকার বেসামরিক মানুষ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ভয়াবহ হত্যাযজ্ঞ চালায় সশস্ত্র গোষ্ঠীটি। দেশটির গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা একে ‘একটি সত্যিকারের গণহত্যা’ বলে উল্লেখ করেছে। 
সংস্থাটি বলেছে, বিশ্ব আজ যে গণহত্যা দেখছে সেটা দেড় বছরেরও বেশি সময় আগে এল-ফাশারে ঘটে যাওয়া ঘটনারই ধারাবাহিকতা। সেই সময় বোমাবর্ষণ করে, অনাহারে এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে ১৪ হাজার মানুষকে হত্যা করেছে আরএসএফ।

২০২৩ সাল থেকে আরএসএফ এবং সেনাবাহিনীর মধ্যে চলা গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ১ কোটি ২০ লাখ মানুষ। এল-ফাশার ছিল রাজধানী দারফুরের সর্বশেষ শহর যেটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল। কিন্তু ১৭ মাস অবরোধ আরোপ করে গত রোববার শহরটি দখল করেছে আরএসএফ।

সুদানের সরকার জানিয়েছে, রবিবার থেকে বুধবার পর্যন্ত শহরটিতে দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ