বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

তুরস্কের অনুরোধে ফের আলোচনায় বসছে পাক-আফগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তুরস্কের অনুরোধে আবারও আলোচনায় বসতে যাচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান। এর আগে চারদিন ধরে চলা আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান আফগানিস্তানকে বিভিন্ন হুমকি দিয়েছিল।

আলজাজিরার তথ্যমতে, পাকিস্তান জানিয়েছে, তারা তাদের প্রতিনিধিদের ইস্তাম্বুলে রেখে আলোচনা চালাবে। পাকিস্তানি এক কর্মকর্তা জানিয়েছেন, “পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে আফগান মাটি যেন ব্যবহার না হয় সেজন্য আমরা শান্তিপূর্ণ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ।”

আফগান সংবাদমাধ্যমও জানিয়েছে, তুরস্ক ও কাতারের হস্তক্ষেপে তারা পুনরায় আলোচনায় সম্মত হয়েছে। চলতি মাসের সংঘর্ষে পাকিস্তান ও আফগান সেনারা একে অপরের ওপর হামলা চালায়, যা রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়।

পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তালেবান নেতাদের ‘নিশ্চিহ্ন’ করার হুমকি দিয়েছেন। পাকিস্তান অভিযোগ করেছে, টিটিপি সন্ত্রাসীরা আফগান সীমান্ত ব্যবহার করে হামলা চালাচ্ছে; আফগান তালেবান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

সূত্র: আলজাজিরা

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ