বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এভিয়েশন হাবে উন্নীত করার মহাপরিকল্পনা

ইতালিতে তুষারধসে পাঁচ জার্মান পর্বতারোহীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইতালীয় আল্পস পর্বতমালায় তুষারধসে পাঁচ জন জার্মান পর্বতারোহীর মৃত্যু হয়েছে। রোববার (২ নভেম্বর) স্থানীয় কর্তৃপক্ষ সুত্রে রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার পর্বতারোহীরা সোলদা গ্রামের কাছে অর্টলার পর্বতমালার সিমা ভার্টানায় আরোহণের জন্য রওনা হন। চূড়ায় পৌঁছানোর সময় তুষারধসের ঘটনা ঘটে।

দড়ি ধরে পর্বতে ওঠার সময় তুষার ও বরফের স্রোত দুটি পৃথক দলের সদস্যরা ছিটকে পড়ে যান। এরপর ইতালির উদ্ধারকারী পরিষেবা দল ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু করে।

শনিবার দুই পুরুষ এবং একজন নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। আজ রোববার অন্য দুই নিহত ব্যক্তি, একজন বাবা ও তার ১৭ বছর বয়সী মেয়েকে পাওয়া যায়। অন্য দুই পর্বতারোহী অক্ষত অবস্থায় বেঁচে গেছে যান।

সুইজারল্যান্ড সীমান্তের কাছে ইতালীয় আল্পস পর্বতমালার অংশ 'অরটলার ম্যাসিফ' অভিজ্ঞ পর্বতারোহী এবং দর্শনার্থীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ