বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এভিয়েশন হাবে উন্নীত করার মহাপরিকল্পনা

ইরান নির্মাণ করবে আরও আটটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, পাশে রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাশিয়ার সহযোগিতায় নতুন আরও আটটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে ইরান। দেশটির পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি রবিবার জানান, আটটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে নতুন চুক্তি সই করা হয়েছে।

দেশটির রাষ্ট্রপতি পেজেশকিয়ান আবারও নিশ্চিত করেছেন, এর মাধ্যমে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করা হবে না। দেশের পরিচ্ছন্ন ও স্থিতিশীল শক্তি উৎপাদন বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসেবে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।  

মোহাম্মদ এসলামি জানান, এই সহযোগিতার আওতায় চারটি বিদ্যুৎকেন্দ্র বুশেহর-এ নির্মিত হবে। অন্য চারটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের স্থান পরে ঘোষণা করা হবে। এর উদ্দেশ্য, মাধ্যমে ইরানের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের জন্য স্থিতিশীল এবং পরিচ্ছন্ন পারমাণবিক শক্তি সরবরাহ নিশ্চিত করা।

এছাড়া দেশটির উত্তর উপকূলের গোলস্তান প্রদেশে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রকল্প ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন এসলামি। রাশিয়ার সহযোগিতায় এই নতুন বিদ্যুৎকেন্দ্রগুলো নির্মিত হলে ইরান ২০ হাজার মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা অর্জন করবে। 

চলতি বছরের জুনে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। ১২ দিনব্যাপী যুদ্ধে যোগ দেয় যুক্তরাষ্ট্রও।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি তার পারমাণবিক আবার চালু করে তবে তিনি নতুন করে হামলার নির্দেশ দেবেন।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি, এএনআই

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ