রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

চলন্ত গাড়ির ওপর হঠাৎ ভেঙে পড়ল মেট্রোরেলের পিলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের মুম্বাইয়ে মেট্রোরেলের একটি নির্মাণাধীন পিলারের ওপরের ভারী কংক্রিটের অংশ হঠাৎ খসে নিচের ব্যস্ত রাস্তার ওপর পড়লে অন্তত দুজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার(১৪ ফেব্রুয়ারি)মুম্বাইয়ের মুলুন্ড এলাকায় স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কংক্রিটের ওজনের নিচে অটোরিকশাটি একেবারে পিষ্ট হয়ে গিয়েছিল। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা প্রাণহানি এড়াতে দ্রুত উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন এবং ভেতর থেকে রক্তাক্ত যাত্রীদের বের করে আনার চেষ্টা করেন।

ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তি বেরোনোর জন্য প্রাণপণ চেষ্টা করছেন এবং তাকে স্থানীয়রা সাহায্য করছেন। অটোরিকশাটির পাশেই থাকা একটি কমলা রঙের ব্যক্তিগত গাড়ির সামনের অংশটিও ওপর থেকে পড়া সিমেন্টের স্তূপের আঘাতে পুরোপুরি চ্যাপ্টা হয়ে গেছে।

মুম্বাই মেট্রো রেল কর্তৃপক্ষ (এমএমআরডিএ) এক বিবৃতিতে জানিয়েছে, মুলুন্ড ফায়ার স্টেশনের কাছে মেট্রো লাইনের নির্মাণাধীন ১৯ নম্বর পিলারের একটি ‘প্যারাপেট’ অংশ হঠাৎ নিচের রাস্তায় খসে পড়ে। বর্তমানে বোম্বে মেট্রোপলিটন করপোরেশন (বিএমসি) এবং দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরা উদ্ধারকাজ চালাচ্ছেন। আহত দুজনকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে চিকিৎসকদের মতে তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। নির্মাণাধীন পিলারের সুরক্ষা ব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।

দুর্ঘটনার পর ওই এলাকায় মেট্রো প্রকল্পের কাজ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এমএমআরডিএ-এর কর্মীরা বর্তমানে দুর্ঘটনাস্থল সুরক্ষিত করার চেষ্টা করছেন যেন পুনরায় এমন কোনো পাথর বা সিমেন্টের স্তূপ খসে না পড়ে। এই ঘটনার পর মুম্বাইয়ের ব্যস্ততম সড়কগুলোতে মেট্রোরেল নির্মাণের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে দিনের ব্যস্ত সময়ে নিরাপত্তা বেষ্টনী ছাড়া এমন কাজ নির্মাণ কর্তৃপক্ষের চরম অবহেলার পরিচয় দেয় বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ আপাতত ওই রাস্তার একপাশে যান চলাচল নিয়ন্ত্রণ করছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ