রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আরব আমিরাতে ঈদের নামাজের নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সংযুক্ত আরব আমিরাতে এ বছর পিবত্র ঈদুল ফিতরের নামাজ শুধুমাত্র মসজিদে অনুষ্ঠিত হবে। দেশটির ইসলামী বিধান, ওয়াক্ফ ও যাকাত বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে এবার ঈদের নামাজ শুধুমাত্র মসজিদের ভেতরেই আদায় করতে হবে।

এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, এই সিদ্ধান্ত সারা দেশে কার্যকর হবে এবং প্রচলিত খোলা জায়গায় কোনো ঈদের জামাত অনুষ্ঠিত হবে না।

কর্মকর্তারা বলেন, নামাজের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করা এবং জননিরাপত্তা বজায় রাখার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির বিভিন্ন আমিরাতে মুসল্লিদের মসজিদে গিয়ে নামাজ আদায় করতে বলা হয়েছে।


কর্তৃপক্ষ আরো জানায়, সংযুক্ত আরব আমিরাতের সব মসজিদ ঈদের নামাজের জন্য প্রস্তুত রয়েছে। একইসঙ্গে জনগণকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, ঈদুল ফিতর পবিত্র রমজান মাসের সমাপ্তি উপলক্ষে উদযাপিত হয় এবং এ উপলক্ষে সাধারণত বড় বড় জামাতে খোলা মাঠ বা নির্ধারিত স্থানে নামাজ অনুষ্ঠিত হয়ে থাকে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ