শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত

মাদারীপুরে প্রশিক্ষণ নিলেন দুই শতাধিক হজযাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

মাদারীপুরে হজযাত্রীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে দুই শতাধিক হজযাত্রী অংশ নেন।

জেলা ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে আজ বুধবার (৮ এপ্রিল) সকালে ফাউন্ডেশনের কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মর্জিনা আক্তার এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার দুই শতাধিক হজযাত্রী অংশগ্রহণ করেন। এতে হজ পালনের নিয়ম-কানুন, করণীয়-বর্জনীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আশিকুজ্জামানের সভাপতিত্বে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল নোমান এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. কানিজ ফারহানা।

ফাউন্ডেশনের উপ-পরিচালক জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে হজযাত্রীরা হজের বিভিন্ন খুঁটিনাটি বিষয় সম্পর্কে ধারণা পাবেন, যা তাদের হজ পালন সহজ ও সুষ্ঠু করতে সহায়তা করবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ