নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির গণমিছিল শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ছয়ানী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী হাফেজ মহি উদ্দিন (৩২)।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ‘গণঅভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী শাসনের পতন’ অনুষ্ঠান গণমিছিল শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
নিহত হাফেজ মহি উদ্দিন বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের দোয়ালিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত মমতাজ মিয়ার ছোট ছেলে। ছয় ভাইবোনের মধ্যে তিনিই ছিলেন সবার ছোট।
জানা যায়, মিছিল শেষে সিএনজিচালিত অটোরিকশায় মাইজদী থেকে ছয়ানী ফেরার পথে বà