রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম শমসের আলীর ইন্তেকালে খেলাফত মজলিসের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. এম শমসের আলী গত শনিবার (২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

তাঁর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন খেলাফত মজলিস আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। প্রদত্ত শোকবাণীতে নেতৃদ্বয় বলেন, ১৯৬১ সালে তাত্ত্বিক নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডি ডিগ্রি অর্জনের পর তিনি দেশের আণবিক শক্তি কেন্দ্রে সিনিয়র সায়েন্টিফিক অফিসার এবং মাত্র ৯ বছরের মধ্যে পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত হন। শিক্ষক হিসেবে তিনি একাধারে ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) প্রতিষ্ঠাতা উপাচার্য এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবে দায়িত্বপালন করেন। 

অসাধারণ মেধাবী এই বিজ্ঞানী বাংলাদেশের পরমাণু গবেষণার উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করেন। তিনি পবিত্র কুরআন ও বিজ্ঞানের সম্পর্ক, বিজ্ঞান ও ধর্ম এবং বিজ্ঞানে মুসলিমদের অবদান সম্পর্কিত কয়েকটি বই ও গবেষণা প্রবন্ধ প্রকাশ করেন। ইসলামী বিধি-বিধানের অনুসারী এই বিজ্ঞানীর ইন্তেকালে জাতি একজন মহান ব্যক্তিত্বকে হারালো, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। আমরা মহান আল্লাহর দরবারে মরহুমের মাগফিরাত এবং জান্নাতুল ফিরদাউস কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ