সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক

মসজিদে হারামে চলতি সপ্তাহে কোন নামাজে কে ইমামতি করবেন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মক্কার পবিত্র মসজিদে হারামে সাপ্তাহিক নামাজের ইমামতি সূচি প্রকাশ করা হয়েছে। রোববার (২১ জুন) প্রকাশিত সূচি অনুযায়ী ৬ মুহাররম থেকে ৭ মুহাররম ১৪৪৮ হিজরি পর্যন্ত বিভিন্ন ওয়াক্তের নামাজে দায়িত্ব পালন করবেন মসজিদুল হারামের খ্যাতিমান ইমামগণ।

সূচি অনুযায়ী, ফজরের নামাজে ইমামতি করবেন শায়খ ড. ওয়ালিদ বিন খালিদ আল-শামসান। তার অনুপস্থিতিতে ব্যাকআপ ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন শায়খ ড. বানদার বিন আব্দুলআজিজ বালিলাহ।

জোহরের নামাজে ইমামতি করবেন শায়খ ফয়সাল বিন জামিল আল-ঘাযাভী। এ ওয়াক্তে বিকল্প ইমাম হিসেবে থাকবেন শায়খ ড. আব্দুল্লাহ বিন আওয়াদ আল-জুহানি।

আসরের নামাজে ইমামতি করবেন শায়খ অধ্যাপক ড. ইয়াসির বিন রাশেদ আল-দোসারী। তার ব্যাকআপ হিসেবে দায়িত্বে থাকবেন শায়খ ড. বানদার বিন আব্দুলআজিজ বালিলাহ।

মাগরিবের নামাজেও ইমামতি করবেন শায়খ অধ্যাপক ড. ইয়াসির বিন রাশেদ আল-দোসারী। এ সময় বিকল্প ইমাম হিসেবে থাকবেন শায়খ অধ্যাপক ড. সালেহ বিন আব্দুল্লাহ আল-হুমাইদ।

অন্যদিকে, ইশার নামাজে ইমামতি করবেন শায়খ বদর আল-তুর্কী। তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন শায়খ অধ্যাপক ড. সালেহ বিন আব্দুল্লাহ আল-হুমাইদ। সূত্র: হারামাইন ইনফরমেশন

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ