শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা

কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম  খালিদ হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম  খালিদ হোসেন

অন্তবর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও অধীন দপ্তর- সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন।

আজ  রবিবার, (১১ আগস্ট, ২০২৪) সকালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপদেষ্টাকে স্বাগত জানান। পরে অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দি ডিফারেন্ট মিনিস্ট্রিজ এন্ড ডিভিশনস অনুযায়ী ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিধি এবং ভিশন ও মিশন উপস্থাপন করা হয়। এছাড়া, মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কর্মকাণ্ডসমূহ সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয়।

ধর্মসচিব মুঃ আঃ হামিদ জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইসলামিক ফাউণ্ডেশনের মহাপরিচালক ড. মহাঃ বশিরুল আলম, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ মতিউল ইসলাম, উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল হাওলাদার, বাজেট ও অনুদান অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ ফজলুর রহমান, সংস্থা ও আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ সাইফুল ইসলাম, ওয়াকফ প্রশাসক ড. মোঃ গোলাম কবীরসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ