শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা

শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রশ্নে যে তথ্য দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আইন মন্ত্রণালয় চিঠি দিলে সে অনুযায়ী উদ্যোগ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১১ আগস্ট) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মতবিনিময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের সত্যতার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তিনি পদত্যাগ করেছেন। (তার সেই পদত্যাগপত্র) রাষ্ট্রপতির কাছে আছে। এটুকু আমি জানি।’

ভারত বাংলাদেশের খুব ঘনিষ্ঠ বন্ধু—এই বিষয়টি দেশের মানুষের মনে করার ওপর জোর প্রদান করে মো. তৌহিদ হোসেন বলেন, ‘যে সোনালি অধ্যায় চলছিল, মানুষের মনে সম্পর্কের ব্যাপারে সেটা নিয়ে আমার সন্দেহ আছে। কাজেই আমরা চেষ্টা করব যে আসলে সম্পর্কটা শুধু দেশের মধ্যে নয়, দেশের সরকারের মধ্যে নয়, দুটি দেশের সার্বিক যে অস্তিত্ব, তার মধ্যে মানুষ খুব গুরুত্বপূর্ণ। মানুষ যেন ভাবে যে ভারত আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু। আমরা এটাই চাই।’

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ