শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা

সংখ্যালঘুদের রক্ষায় হটলাইন খোলা হ‌বে: ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সংখ্যালঘুদের রক্ষায় একটি হটলাইন নম্বর খোলা হবে। যদি কোথাও কোনো হামলা হয়, দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে। আগামীকাল সংখ্যালঘুদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে।

সোমবার (১২ আগস্ট) ধর্ম মন্ত্রণাল‌য়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে তি‌নি এসব কথা বলেন।

ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকলেও এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যারা সংখ্যালঘুদের ওপর হামলা করেছে, তারা দুর্বৃত্ত। এই দেশ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ। সেটা রক্ষা করতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

ধর্মীয় সংখ্যালঘুদের ঘর-বাড়িতে, উপাসনালয়ে হামলা হয়েছে বলে বেশকিছু অভিযোগ পাওয়া গেছে। সেজন্য দুঃখ প্রকাশ ক‌রেন ধর্ম উপদেষ্টা।

তিনি বলেন, পুলিশ না থাকায় এমন হামলা হয়েছে। এখন পুলিশ কাজে যোগদান করেছে। আশা করি, এমন কিছু আর ঘটবে না। জেলা প্রশাসকদের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা হবে, তাদের সহযোগিতা করা হবে।

সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে ধর্ম উপদেষ্টা বলেন, হজ ব্যবস্থাপনা সহজতর করতে চাই, যাতে কেউ প্রতারিত না হয়। কিছু এজেন্সি আছে, যারা মানসম্মত সেবা দেয় না।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ