শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ

স্বরাষ্ট্র থেকে সরিয়ে দেওয়া হলো উপদেষ্টা সাখাওয়াত হোসেনকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) সাখাওয়াত হোসেন

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরিয়ে দেওয়া হলো ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) সাখাওয়াত হোসেনকে। তাকে দেওয়া হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব।

এদিকে নতুন শপথ নেওয়া  লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে দেওয়া হয়েছে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব।

শুক্রবার (১৬ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

নতুন উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদউদ্দিন মাহমুদকে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়, মুহাম্মদ ফাওজুল কবির খানকে বিদ্যুৎ, জ্বালানি মন্ত্রণালয়, সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

এর আগে শুক্রবার বিকেলে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের নতুন চার উপদেষ্টা। বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান।

এর আগে আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সাখাওয়াত হোসেনের একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার পদত্যাগের দাবি ওঠে। গত সোমবার রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে ছাত্রদলসহ শিক্ষার্থীরা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ