শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ

‘আজ থেকে সব প্রতিষ্ঠানে ঘুষের কবর রচিত হলো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাজের একটি বড় অংশ সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক নির্ভর। আন্দোলনের সূচনা থেকে নানান পর্যায়ের ঘোষণা, দিকনির্দেশনা এসছে ফেসবুকে।

তারই ধারাবাহিকতায় শনিবার রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঘুষের বিরেুদ্ধে অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (১৭ আগস্ট) রাত ১১টা ৫ মিনিটে ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আজকের পর থেকে সরকারি বা বেসরকারি সব প্রতিষ্ঠানে ঘুষের কবর রচিত হলো। যে প্রতিষ্ঠান ঘুষ চাইবে, সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এর আগে, ঢাকার বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেন সমন্বয়করা। স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে বৈঠকও করেন তারা।

বৈঠক শেষে হাসনাত জানান, ‘সরকারি হাসপাতালে আহতদের সব চিকিৎসা ব্যয় সরকার কর্তৃক বহন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকসমূহে তাদের বিল মওকুফ অথবা ন্যূনতম বিল গ্রহণ করার জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনুরোধ জানানো হয়েছে।’

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ