শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ

গণমাধ্যম দলীয়করণ করা যাবে না: তথ্য উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম

স্বাধীন গণমাধ্যমের জন্য যা যা করা প্রয়োজন সবার সাথে আলোচনা করে তা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।

আজ রোববার তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

নাহিদ বলেন, পুরো কাঠামোগত একটা সংস্কার করতে চাই। সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেটা নিশ্চিত করতে চাই।

এজন্য কয়েকটি আইন রয়েছে সেগুলোর সংস্কারও করা হবে। ‘গণমাধ্যমকে দলীয়করণ করা যাবে না। সাংবাদিকদের মধ্যে বিভেদ থাকা উচিত নয়। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তথ্য উপদেষ্টা।

সাংবাদিক সাগর-রুনি হত্যার বিচার নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, সাগর-রুনির বিচার নিয়ে প্রহসন হয়েছিল। সাগর-রুনির বিচার হবে যত দ্রুত সম্ভব।

অন্তর্বর্তীকালীন সরকারের এ তথ্য উপদেষ্টা বলেন, তথ্য উপদেষ্টা হয়েছি বলে গণমাধ্যমে আমাকে বেশি বেশি দেখাতে হবে এমনটায় আমি বিশ্বাসী নই। আমাকে যত কম দেখানো যাবে ততই ভালো, আমি সেটাই চাইব। যেহেতু আমি আরও দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছি তাই আমার ব্যস্ততাও থাকবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ