শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

ধর্ম মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ২১৮৩ কোটি টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ধর্ম মন্ত্রণালয়ের জন্য আগামী ২০২৫-২৬ অর্থবছরে ২ হাজার ১৮৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। 

চলতি ২০২৪-২৫ অর্থবছরে এ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দের প্রস্তাব ছিল ২ হাজার ৬শ’ ২ কোটি টাকা। সংশোধিত বাজেটে এর পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৯শ’ ৪৩ কোটি টাকা। 

রোববার (২ জুন) বাংলাদেশ টেলিভিশন থেকে সম্প্রচারিত বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ  এই প্রস্তাব দিয়েছেন।

২০২৫-২৬ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে বিভিন্ন উল্লেখযোগ্য কার্যাবলি বা প্রকল্প বা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। 

এর মধ্যে রয়েছে- প্রতিটি জেলা ও উপজেলায় ১টি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন (২য় সংশোধিত) প্রকল্প। ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায়’ প্রকল্প বাস্তবায়ন। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলাস্থ শ্রী শ্রী অদ্বৈতাচার্য মন্দির কমপ্লেক্স উন্নয়ন। ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়) এবং ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নের মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) শীর্ষক প্রকল্প’ বাস্তবায়ন  প্রভৃতি উল্লেখযোগ্য।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ