শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

হজের খতিবের সঙ্গে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবার পবিত্র আরাফাতের ময়দানে হজের খুতবা দেবেন মসজিদে হারামের ইমাম ও খতিব ড. শায়খ সালেহ হুমায়েদ। তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। 

রোববার (১ জুন) জেদ্দায় গ্র্যান্ড হজ সিম্পোজিয়ামে এই সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়। 

ধর্ম উপদেষ্টা পবিত্র হজ পালনের জন্য গত বৃহস্পতিবার (২৯ মে) রাতে মক্কায় পৌঁছেন। পরে তিনি পবিত্র ওমরাহ সম্পন্ন করেন। হজে অংশগ্রহণ ছাড়াও ধর্ম উপদেষ্টা বাংলাদেশি হজযাত্রীদের সুযোগ-সুবিধার বিষয়টি পর্যবেক্ষণ করছেন।

আগামী বৃহস্পতিবার (৫ জুন) এবারের হজ পালিত হবে। বুধবার (৪ জুন) থেকেই শুরু হবে আনুষ্ঠানিকতা। এবার বাংলাদেশ থেকে প্রায় ৮৭ হাজার হজযাত্রী অংশ নিচ্ছেন। 

চলতি ১৪৪৬ হিজরি সনের হজের খুতবা দেবেন শায়খ সালেহ বিন হুমাইদ। তিনি সৌদি আরবের কাউন্সিল অব সিনিয়র স্কলার্স-এর সদস্য এবং মসজিদুল হারামের সাবেক ইমাম। তিনি দীর্ঘদিন ধরে ইসলামি জ্ঞান, হিকমাহ এবং বিচার বিভাগীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার বক্তৃতা, গভীর অন্তর্দৃষ্টি ও পাণ্ডিত্যপূর্ণ চিন্তা তাকে মুসলিম বিশ্বের কাছে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ