শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

আমরা দায়িত্ব নিয়েছি ক্ষমতা নয়, জাতির কাছে দায়বদ্ধ: অর্থ উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সংসদ না থাকায় আমরা জাতির সামনে বাজেট পেশ করেছি। আমরা দেশের ক্ষমতা নিইনি, দায়িত্ব নিয়েছি। আমরা জাতির কাছে দায়বদ্ধ।

মঙ্গলবার (৩ জুন) বিকেল ৩টায় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

অর্থ উপদেষ্টা আরও বলেন, ‍‍‍‌আমরা ক্ষমতা নিইনি, দায়িত্ব নিয়েছি। আমরা সেই দায়িত্ব কঠিন সময়ে নিয়েছি, যখন দেশের পরিস্থিতি ছিল ক্রান্তিলগ্নে, আর্থিক ব্যবস্থাপনায় চরম সংকট দেখা দিয়েছিল। দেশের তখনকার অবস্থা অনেকেই বলেছিলেন আইসিইউতে ছিল, খাদের কিনারে চলে যাচ্ছিল। যদি সেই সময় আমরা দায়িত্ব না নিতাম, তাহলে পরিস্থিতি কী হতো তা বলা কঠিন। তবে, আমরা সবাই মিলে চেষ্টা করেছি এবং দেশটাকে কিছুটা স্থিতিশীল অবস্থানে নিয়ে আসতে পেরেছি।

তিনি জানান, যে সংস্কারগুলো হাতে নিয়েছি, তা এখনো চলমান। আমরা যতটুকু পারি, চেষ্টা চালিয়ে যাব। আমাদের যে পদচিহ্ন (ফুটপ্রিন্ট) রেখে যাব, আশা করছি পরবর্তী সময়ে যারা আসবে, তারা সেটি বাস্তবায়ন করবে।

উপদেষ্টা বলেন, যেহেতু সংসদ নেই, সেজন্য আমরা গতকাল জাতির সামনে বাজেট পেশ করেছি। অর্থবিলেও রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন, এবং এটি দ্রুতই কার্যকর হবে। সেখানে কিছু পরিবর্তন প্রয়োজন হলে, আমরা তা করার চেষ্টা করব। আমাদের সম্পদ সীমিত, কিন্তু চাহিদা অনেক বেশি। বৈশ্বিক চ্যালেঞ্জ, পুঁজিবাজারের অবস্থা, ব্যাংকিং খাতের সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি—সব মিলিয়ে আমাদের কাজের পরিসর অত্যন্ত সীমিত ছিল।

তিনি আরও বলেন, আমরা বাজেট তৈরি করার সময় শুধু কথা বলা নয়, বাস্তব চ্যালেঞ্জগুলোকে মাথায় রেখে কাজ করেছি। মূল্যস্ফীতি, ব্যাংকিং খাত, জ্বালানি খাত, রাজস্ব আদায়—এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে বাজেট প্রস্তুত করতে হয়েছে। তার পরেও, প্রথমবারের মতো আমাদের বাজেটের আকার বাড়েনি।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এতদিন আপনারা যে প্রবৃদ্ধির কথা শুনেছেন, অনেক বেশি গ্রোথ হয়েছে, কিন্তু সেটার সুবিধা কে পেয়েছে? সেখান থেকে বেরিয়ে এসে মানুষগুলোর জীবনমান উন্নত করার দিকে মনোযোগ দিয়েছি, যাতে ক্রয়ক্ষমতা বাড়ে এবং ব্যবসা-বাণিজ্য চালিয়ে যেতে পারে। বাজেট সাজানোর সময় আমরা এসব বিষয়কে গুরুত্ব দিয়েছি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ