শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

ট্রেনে ফিরতি যাত্রা : ১৪ জুনের টিকিট বিক্রি হচ্ছে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। যেসব যাত্রী ঈদের পর ১৪ জুন ভ্রমণ করতে চান, তাদের জন্য আজ থেকেই টিকিট বিক্রি হচ্ছে। এবারও যাত্রীদের সুবিধার্থে সমস্ত টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে, যার ফলে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝামেলা কমেছে।

বুধবার (৪ জুন) সকাল ৮টায় পশ্চিমাঞ্চলীয় ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে, এবং দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলীয় ট্রেনগুলোর টিকিট বিক্রি।

ঈদ উপলক্ষে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, আন্তঃনগর ট্রেনের ৯ জুনের আসনের টিকিট বিক্রি হয়েছে ৩০ মে, ১০ জুনের আসনের টিকিট বিক্রি বিক্রি হয়েছে ৩১ মে, ১১ জুনের আসনের টিকিট বিক্রি বিক্রি হয়েছে ১ জুন, ১২ জুনের আসনের টিকিট বিক্রি বিক্রি হয়েছে ২ জুন, ১৩ জুনের আসনের টিকিট বিক্রি বিক্রি হয়েছে ৩ জুন। এ ছাড়া সর্বশেষ ১৫ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৫ জুন।

বিশেষ ব্যবস্থা হিসেবে ঈদের পরে ৭ দিনের জন্য অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে, তবে একবারে ৪টি আসন পর্যন্ত টিকিট কেনা যাবে। এছাড়া, একাধিক আসন কিনলে সহযাত্রীদের নাম টিকিটে উল্লেখ করতে হবে। মনে রাখবেন, এই টিকিট ফেরত দেওয়া যাবে না।

এই ব্যবস্থাপনায় যাত্রীরা আগাম টিকিট কিনে নিজেদের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্নভাবে নিশ্চিত করতে পারবেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ