শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

দুর্নীতিবাজ নেই বলেই গরুর দাম কম: স্বরাষ্ট্র উপদেষ্টা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই, তাই দুর্নীতিবাজরাও আর সক্রিয় নয়—এ কারণে এবারের কোরবানির পশুর বাজারে গরুর দাম তুলনামূলক কম বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে রাজধানীর গাবতলী কোরবানির পশুর হাট পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সরকারে দুর্নীতিবাজদের প্রভাব না থাকায় অর্থনীতির ওপর চাপ পড়েছে। অনেকের হাতেই এখন আগের মতো টাকাপয়সা নেই। তাছাড়া পশুর সরবরাহ বাড়ায় বাজারে গরুর দাম কিছুটা কমেছে।”

তিনি আরও জানান, হাটের সামগ্রিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। পরিদর্শনের সময় তিনি ক্রেতা-বিক্রেতা ও সেবায় নিয়োজিত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং হাটে চলমান কার্যক্রম ঘুরে দেখেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “সবকিছু স্বাভাবিক রয়েছে, ট্রাফিক ব্যবস্থাপনাও নিয়ন্ত্রণে আছে। সবাই সহযোগিতা করলে ঈদযাত্রা হবে আরও স্বস্তিদায়ক।”

ঈদের আগে অতিরিক্ত ভাড়া ও টিকিট নিয়ে ভোগান্তি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “এখন পর্যন্ত কেউ আমার কাছে এ বিষয়ে অভিযোগ করেনি। তবে অভিযোগ এলে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা হবে।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ