শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

ঈদের সকালে জাতীয় মসজিদে মুসল্লির ঢল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আযহার বরকতময় সকাল। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হলো ঈদের প্রথম জামাত। সকাল ৭টায় শুরু হওয়া এই জামাতে রাজধানীর সর্বস্তরের মুসল্লিদের ঢলে মুখর হয়ে ওঠে আল্লাহর ঘর।

নামাজে ইমামতি করেন দেশের খ্যাতনামা আলেম, যাত্রাবাড়ীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী।
মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম মসজিদের খাদেম হজরত মাওলানা মো. আব্দুল হাদী।

সূর্যোদয়ের পূর্ব মুহূর্ত থেকেই মুসল্লিরা বায়তুল মোকাররমের দিকে ছুটে আসেন ঈমানি টানে। সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ মসজিদের ভেতর ও বাইরের প্রাঙ্গণ পরিপূর্ণ হয়ে যায়। অনেকে সড়কের পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করেন।

নামাজ শেষে ইমাম মুনাজাতে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও ঐক্য কামনা করেন। হৃদয়ছোঁয়া এই মোনাজাতে অশ্রুসিক্ত হয়ে পড়ে অনেক মুসল্লির চোখ।

নামাজ শেষে মুসল্লিদের মধ্যে দেখা যায় ভ্রাতৃত্বের অনুপম দৃশ্য—একজন আরেকজনের সঙ্গে কোলাকুলি করছেন, ঈদের মোবারকবাদ জানাচ্ছেন এবং দোয়া কামনা করছেন।

এ বছরও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের মোট ৫টি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী বাকি জামাতগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে।

প্রতিবছরের মতো এবারও জাতীয় মসজিদের ঈদ জামাতে ইসলামিক ঐক্য, তাকওয়া এবং ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয় মুসল্লিদের অন্তর।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ