শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

জাতীয় মসজিদে ঈদুল আজহার শেষ জামাত অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ধর্মীয় শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের আবহে পবিত্র ঈদুল আজহার পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হয়েছে দেশের প্রধান ধর্মীয় কেন্দ্র—জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।

শনিবার (৭ জুন) বেলা ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয় এ জামাত। এতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের ভাষা শিক্ষক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন এবং মুকাব্বিরের দায়িত্ব পালন করেন মো. জহিরুল ইসলাম।

ঈদের দিন সকাল থেকে একাধিক জামাত অনুষ্ঠিত হয় বায়তুল মোকাররমে। যথাক্রমে সকাল ৭টায় প্রথম, ৮টায় দ্বিতীয়, ৯টায় তৃতীয়, ১০টায় চতুর্থ এবং সবশেষে এই পঞ্চম জামাত অনুষ্ঠিত হয়।

জামাতে ওয়াজিব নামাজ আদায়ের পর ইমাম খুতবা প্রদান করেন। এরপর অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত, যাতে দেশ, জাতি ও গোটা মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ঐক্যের জন্য দোয়া করা হয়। একই সঙ্গে মানবতার মঙ্গল ও বিশ্বব্যাপী শান্তির জন্য প্রার্থনা জানানো হয়।

মোনাজাত শেষে মুসল্লিরা একে অপরকে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সার্বিকভাবে এ জামাত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ