শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

ভোটাধিকার হরণ মামলায় হাবিবুল আউয়ালের ১০ দিনের রিমান্ড আবেদন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

প্রহসনের নির্বাচনের মাধ্যমে দেশের জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। একই মামলায় আরেক সাবেক সিইসি কে এম নূরুল হুদার বিরুদ্ধেও ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

বুধবার মামলার তদন্ত কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন।

এ বিষয়ে আজ বৃহস্পতিবার দুপুর ২টার পর শুনানি অনুষ্ঠিত হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

এর আগে গতকাল (বুধবার) সকালেই রাজধানীর মগবাজার এলাকা থেকে কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মামলায় অভিযোগ করা হয়েছে, দায়িত্ব পালনের সময় পরিকল্পিতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিতর্কিত করেছেন সাবেক এই সিইসি। এ কারণে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে পুলিশের দাবি।

উল্লেখ্য, একই মামলায় কে এম নূরুল হুদার বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ এনে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করেছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ