শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস

আশুরার ছুটির সঙ্গে জুটছে টানা তিনদিনের ছুটি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

সরকারি চাকরিজীবীদের জন্য জুলাই মাসের শুরুতেই মিলছে টানা তিনদিনের ছুটি। কারণ সাপ্তাহিক ছুটির পরদিনই পড়েছে পবিত্র আশুরা।

ইসলামিক ফাউন্ডেশনের ঘোষণায় জানানো হয়েছে, দেশের আকাশে মহররম মাসের চাঁদ দেখা যাওয়ার পর ৬ জুলাই, রোববার ১০ মহররম, পবিত্র আশুরা পালিত হবে। দিনটি সরকারি ছুটি হিসেবে ঘোষিত।

এর আগে ৪ ও ৫ জুলাই যথাক্রমে শুক্রবার ও শনিবার নিয়মিত সাপ্তাহিক ছুটি। ফলে এ তিনদিন টানা ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। অনেকে এই সময়টিকে পরিবার-পরিজনের সঙ্গে কাটানো বা সংক্ষিপ্ত ভ্রমণের পরিকল্পনা করছেন।

আশুরা উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে শিয়া সম্প্রদায়ের আয়োজিত তাজিয়া মিছিল, মাতম এবং অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, আশুরা শুধু শিয়া মুসলমানদের জন্য নয়, বরং ইসলামের ইতিহাসে এটি একটি গভীর শোক, শিক্ষা ও তাৎপর্যের দিন। কারবালার মর্মান্তিক ঘটনা মুসলিম উম্মাহর জন্য বেদনার পাশাপাশি আত্মত্যাগ ও ন্যায়-অধিকার প্রতিষ্ঠার এক অনন্য শিক্ষা বহন করে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ