শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

বেফাকের নতুন মারকায গঠনে আবেদন আহ্বান, সময়সীমা ৩০ সফর পর্যন্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের সর্ববৃহৎ কওমি মাদরাসা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ নতুন মারকায (পরীক্ষা কেন্দ্র) গঠনের জন্য আবেদন আহ্বান করেছে। রবিবার (২৯ জুন) বোর্ডের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রতিষ্ঠানসমূহকে ৩০ সফর ১৪৪৭ হিজরির মধ্যে নির্ধারিত আবেদনপত্র জমা দিতে হবে। নির্ধারিত সময়সীমার বাইরে কোনো আবেদন গ্রহণ করা হবে না। শর্তাবলিতে উল্লিখিত প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া বাধ্যতামূলক। অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।

বেফাকের বিজ্ঞপ্তি অনুযায়ী, দরসিয়াত, হিফজ ও কিরাআত বিভাগে মারকায (পরীক্ষা কেন্দ্র) অনুমোদনের জন্য আলাদা আলাদা শর্তাবলি নির্ধারণ করা হয়েছে। এসব শর্তের মধ্যে রয়েছে- কমপক্ষে তিন বছর ধরে বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ, নির্ধারিত সংখ্যক পরীক্ষার্থী থাকা, বার্ষিক চাঁদা ও ফি পরিশোধ, মাদরাসা আবাসিক হওয়া এবং পরীক্ষার জন্য মানসম্মত পরিবেশ নিশ্চিত করা।

এছাড়াও আবেদনকারী প্রতিষ্ঠানকে জেলা বা থানা কমিটির সভাপতি/সেক্রেটারির সুপারিশপত্র, পার্শ্ববর্তী মারকাযের অনাপত্তিপত্র, মাদরাসা কমিটির সিদ্ধান্তের রেজুলেশনসহ প্রয়োজনীয় দলিলপত্র জমা দিতে হবে।

বেফাকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নতুন মারকায অনুমোদনের মাধ্যমে সারাদেশে কওমি শিক্ষার কাঠামোগত উন্নয়ন ও বিস্তারে প্রতিষ্ঠানটি আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ এগিয়ে নিচ্ছে।

উল্লেখ্য, কওমি মাদরাসাগুলোর শিক্ষা ও পরীক্ষা কার্যক্রমের কেন্দ্রীয় তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠান হিসেবে বেফাক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে বেফাকের আওতাধীন হাজারো মাদরাসা রয়েছে। নতুন মারকায গঠনের মাধ্যমে মাদরাসাগুলোর শিক্ষার মান ও পরীক্ষার কার্যক্রম আরও সুসংগঠিত হবে বলে আশা প্রকাশ করেছে বোর্ড কর্তৃপক্ষ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ