শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

আবু সাঈদ হত্যা মামলা: ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ গঠন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ দাখিল করা হয়েছে। আজ সোমবার (৩০ জুন) রাষ্ট্রপক্ষ থেকে অভিযোগটি আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে পেশ করা হয়।

এই মামলায় মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে চারজন ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন:

এসআই আমীর হোসন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর শরীফুল ইসলাম, এবং ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমরান চৌধুরী আকাশ।

এর আগে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় রংপুরে ঘটে যাওয়া আবু সাঈদের হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। প্রতিবেদনে ৩০ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।

এ বিষয়ে ট্রাইব্যুনাল গত ১৫ জুন নির্দেশ দেয়, ১৪ জুলাইর মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। পাশাপাশি মামলার শুনানির জন্য ২৬ জুন দিন ধার্য করে ট্রাইব্যুনাল।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ