শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

শেখ হাসিনার বিচারে একদিনও অতিরিক্ত সময় নিচ্ছি না: চিফ প্রসিকিউটর 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে ‘জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ’ মামলার বিচার প্রক্রিয়া নির্ধারিত গতি অনুযায়ীই এগোচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি স্পষ্ট করে বলেন, “এই বিচারে আমরা একদিনও বাড়তি সময় নিচ্ছি না।”

আজ (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, “বিচার দ্রুত শেষ করার চেষ্টা চলছে, তবে ন্যায়বিচারের সব মান বজায় রেখেই। মোবাইল কোর্টের মতো তড়িঘড়ি করে এই বিচার শেষ করা যাবে না। যতটুকু সময় প্রয়োজন, ততটুকু সময়ই নেওয়া হচ্ছে — এর বেশি নয়।”

তিনি আরও জানান, বিচার কত দ্রুত এগোবে, সে সিদ্ধান্ত আদালতের। তবে প্রসিকিউশন পক্ষ থেকে যথাসময়ে বিচার শেষ করতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, আগামীকাল ১ জুলাই (পহেলা জুলাই) শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ