শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

‘জুলাই শহীদ’ স্বীকৃতি পাচ্ছেন রোহিঙ্গা যুবক নূর মোস্তফা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০২৪ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে নিহত রোহিঙ্গা যুবক নূর মোস্তফাকে ‘জুলাই শহীদ’ হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

বুধবার বিকেলে সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টটি শেয়ার করেছেন প্রেসসচিব শফিকুল আলম।

তথ্য উপদেষ্টার ফেসবুক পেজে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম গত ২২ জুন ক্যাবিনেট মিটিংয়ে নূর মোস্তফার স্বীকৃতির জন্য প্রস্তাব উপস্থাপন করেন।

গণ-অভ্যুত্থান অধিদপ্তর থেকে নূর মোস্তফার স্বীকৃতির কাজ চলমান। শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে।

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে কক্সবাজারের ঈদগাঁও থানার সামনে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নেন নূর মোস্তফা। ওই দিন দুপুরে ঈদগাঁও থানার সামনে তিনি গুলিবিদ্ধ হন। এরপর সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়া হলে ৬ আগস্ট দুপুরে তার মৃত্যু হয়।  

স্থানীয়রা জানান, শহীদ নূর মোস্তফার বাবা শফিউল আলম মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেন ১৯৯২ সালে, এরপর কক্সবাজার ঈদগাঁও এলাকায় স্থায়ী বসতি গাড়েন। ১৭ বছর বয়সী শহীদ নূর মোস্তফার জন্ম বাংলাদেশে। স্থানীয় দারুস সালাম দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্র ছিলেন তিনি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ