সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল রাজধানীতে ২ নারীর লাশ উদ্ধার প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনে কানাডা যাচ্ছেন সিইসি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কানাডায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রমের উদ্বোধন করতে আগামী ২৮ আগস্ট কানাডা যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। সরকারি এক আদেশে এ সফরের বিস্তারিত সূচি নির্ধারণ করা হয়েছে।

সফরের মূল উদ্দেশ্য হলো টরন্টো ও অটোয়ায় উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা করা। অনুষ্ঠানে ভোটার নিবন্ধনের পদ্ধতি, সুবিধা এবং বিভিন্ন প্রশ্নোত্তর সেশন আয়োজন করা হবে, যাতে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা প্রদান করা যায়।

জানা গেছে, সিইসি ২৬ আগস্ট অথবা কাছাকাছি কোনো তারিখে ঢাকা থেকে কানাডার উদ্দেশে রওনা দেবেন। সফরে তার সঙ্গে থাকবেন লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির সরকার।

সফর শেষে সিইসি ৪ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত কানাডার ভ্যাঙ্কুভারে ব্যক্তিগত ছুটিতে থাকবেন, যার সব খরচ তিনি নিজে বহন করবেন। ৮ সেপ্টেম্বর তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

নির্বাচন কমিশন এই উদ্যোগকে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত ও অংশগ্রহণ বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে। পাশাপাশি এটি ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে সহায়ক হবে বলে আশা করছে কমিশন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ