বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

ওসমান হাদির হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও তরুণদের পরিচিত মুখ, ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ উসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানান।

বিবৃতিতে নেতৃদ্বয়  বলেন, নির্বাচনী সময়ে একজন তরুণ রাজনৈতিক কর্মী ও প্রার্থীর উপর এ ধরনের বর্বর হামলা প্রমাণ করে দেশে প্রার্থীদের নিরাপত্তা হুমকির মুখে। এই হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

বিবৃতিতে তারা আরও বলেন, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের সহিংসতা, দমন-পীড়ন ও আতঙ্ক সৃষ্টির চেষ্টাকে বরদাশত করা হবে না। নির্বাচন কমিশন ও সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। যাতে প্রার্থীরা ও তাদের কর্মীরা নিরাপদে প্রচার-প্রচারণা চালাতে পারেন।

জমিয়তের পক্ষ থেকে উসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং তার পরিবারের প্রতি সহমর্মিতা জানানো হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ