শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

‘থানায় মামলা করতে গিয়ে হয়রানি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দেশের সাধারণ মানুষ থানায় মামলা বা জিডি করতে গিয়ে যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সেই পদক্ষেপ ধাপে ধাপে বাস্তবায়ন করার পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে সংসদের অধিবেশনে প্রশ্নোত্তরে তিনি এসব কথা বলেন। এ সময় অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের সাধারণ মানুষ থানায় মামলা বা জিডি করতে গিয়ে যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে তা ধাপে ধাপে বাস্তবায়ন করার পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। 

পরিকল্পনাগুলো হলো:
১। থানাগুলোতে অনলাইন পদ্ধতিতে অভিযোগ দায়েরের সুযোগ সৃষ্টি করে ফৌজদারি বিচার প্রত্যাশীদের আইনের নিরাপত্তা পাওয়ার পথ সুগম করা বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অন্যতম লক্ষ্য।

২। দেশের সকল থানার ডিউটি অফিসারের কক্ষ ও থানা প্রাঙ্গনকে পর্যায়ক্রমে সিসিটিভি ক্যামেরার আওতায় এনে থানার কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং এর পরিকল্পনা রয়েছে।

৩। বর্তমানে দেশের সকল থানায় অনলাইনে সকল ধরনের সাধারণ ডায়েরির আবেদন গ্রহন করে আইনগত সেবা প্রদান করা হচ্ছে। ফলে সাধারণ মানুষ থানায় না গিয়েও হয়রানিমুক্ত পরিবেশে অনলাইনে সহজে সাধারণ ডায়েরি করতে পারছেন।

৪। সাধারণ ডায়েরির অনলাইন সফটওয়্যারে ধর্তব্য অপরাধের অভিযোগ পাওয়া গেলে অভিযোগকারীকে তাৎক্ষণিকভাবে এসএমএস প্রেরণ করে বিস্তারিত তথ্যসহ থানায় আসার জন্য অনুরোধ করা হয়। যার ভিত্তিতে পরবর্তীতে অভিযোগকারী নিয়মিত মামলা রুজু করতে পারেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ