শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

তুরস্কে কেরাত প্রতিযোগিতায় দ্বিতীয় বাংলাদেশের হাফেজ উসমান গনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আবারও বিশ্বমঞ্চে কুরআন প্রতিযোগিতায় উজ্জ্বল হলো বাংলাদেশের মুখ। এবার তুরস্কে অনুষ্ঠিত ১১তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার কেরাত বিভাগে অংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ কারী মোহাম্মদ উসমান গনি।

বুধবার (২৯ এপ্রিল) এক জমকালো অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

হাফেজ কারী উসমান গনি রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনালের ছাত্র বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক শায়খ নেছার আহমাদ আন নাছিরী।

এবার এই প্রতিযোগিতা দুটি গ্রুপে অনুষ্ঠিত হয়। প্রথমটি হিফজুল কুরআন এবং দ্বিতীয়টি কেরাত প্রতিযোগিতা।

প্রথম গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন লিবিয়ার সিরাজুদ্দীন কান্দি, দ্বিতীয় হয়েছেন ক্যামেরুনের নূরুদ্দীন ও তৃতীয় হয়েছেন ইয়েমেনের শিহাব আদ-দুবাঈ।

আর দ্বিতীয় গ্রুপে  কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন ফিলিপাইনের সুহদান জাকারিয়া। দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের উসমান গনি ও তৃতীয় স্থান অর্জন করেছেন মালয়েশিয়ার মুহাম্মদ খাইরি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ