শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়; বরং এটা একটা মাফিয়া পার্টি। তারা বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে বলে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আগামী ২৩ জুন কোনো গোষ্ঠী যেন পরিস্থিতির সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এলার্ট করা তো আমাদের কাজ। আর না থাকলেও এলার্ট করতে পারি। যেহেতু আমরা আশঙ্কা করছি, ২৩ জুনকে কেন্দ্র করে একটি কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল দেশে বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করতে পারে, সেজন্য পুলিশকে সতর্ক করা হয়েছে। মানুষের মধ্যে আগে একটা ধারণা ছিল, পুলিশ হয়তো নিষ্ক্রিয় হয়ে গেছে। কিন্তু আমি দেখছি, ৫ আগস্টের পর আমাদের পুলিশ বাহিনী তাদের মোরাল বেস, মোরাল কারেজ খুব দ্রুত ফিরে পেয়েছে। এখন তারা অনেক বেশি সক্রিয় হয়ে দায়িত্ব পালন করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও জনবান্ধব ও কার্যকর করতে সরকার কাজ করছে। যারা ভালো কাজ করছেন, তাদের পুরস্কৃত ও উৎসাহিত করা হচ্ছে, যাতে অন্যরাও অনুপ্রাণিত হন।

তিনি বলেন, আমাদের পুলিশ সদস্যদের উৎসাহিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য আমরা এই পুরষ্কার বিতরণী কাজগুলো করছি। তারা যাতে দায়িত্ব সঠিকভাবে পালন করে, সে জন্যই ভালো কাজের স্বীকৃতি দেওয়া হচ্ছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ