বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

‘মার্চ ফর গাজা’ সফল করায় দেশবাসীকে শায়খে চরমোনাইয়ের ধন্যবাদ ও কৃতজ্ঞতা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আইমর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই আজ ১২ এপ্রিল অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণ শেষে এক প্রতিক্রিয়ায় দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। 

শায়খে চরমোনাই বলেছেন, প্রচণ্ড গরম উপেক্ষা করে মানুষ যেভাবে গাজাবাসীর পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে তা একটি উজ্জ্বল মাইলফলক হয়ে থাকবে। বাংলাদেশের মানুষের পক্ষ থেকে গাজা ও ফিলিস্তিনবাসীর প্রতি আমাদের অবিরাম সমর্থন ও ভালোবাসার একটি সুন্দর দৃষ্টান্ত হয়ে থাকবে।

মুফতি সৈয়দ মু. ফয়জুল করীম বলেন, আজকের আয়োজন থেকে বর্তমান সরকারের এটা অনুধাবন করা উচিত যে, বাংলাদেশের মানুষ ফিলিস্তিনিদের জন্য  কি পরিমান আবেগ ও উদ্বেগ ধারণ করে। এটা অনুধাবন করে আন্তর্জাতিক রাজনীতিতে এর প্রতিফলন ঘটানো উচিৎ। মুসলিম বিশ্বকে একত্রিত করা, ইজরাইলি নিপিড়ন বন্ধ করতে উম্মাহকে জাগরুক করার দায়িত্ব বাংলাদেশ সরকারের নেওয়া উচিত।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ‘মার্চ ফর গাজা’র উদ্যোক্তা, আয়োজনে যারা শ্রম, মেধা, অর্থ ব্যয় করেছেন তাদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন। এবং যারা কষ্ট করে এসেছেন তাদের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সর্বদা দোয়া ও করণীয় সকল প্রচেষ্টা অব্যহত রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ