বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে এনসিপির বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ের সামনে জড়ো হয়েছেন প্রায় তিন শতাধিক ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ বুধবার (২১ মে) বেলা ১২টা থেকে ইসির সামনে জড়ো হন তারা। এনসিপির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়।
 
জানা যায়, কর্মসূচির শুরু থেকে এনসিপির ঢাকা মহানগরের বিভিন্ন থানার নেতাকর্মীরা মাইকে বক্তব্য দিচ্ছেন।

দুই দাবিতে তারা বিক্ষোভ করছেন। তারা নির্বাচন কমিশন পুনর্গঠন এবং জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন আয়োজন করার দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে এক পর্যায়ে আসেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেন, ‘আমরা আজকে স্থানীয় সরকার নির্বাচন ও ইসি পুনর্গঠনের দাবিতে এখানে একত্রিত হয়েছি। এ দাবিগুলো মূলত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে।

কিন্তু, আমরা বেশ কিছু দিন ধরে লক্ষ্য করছি নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে। এ কারণে আমরা এখানে বিক্ষোভ করছি।’

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ